সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ

Anima Rakhi | আপডেট: ০৯ অক্টোবর ২০২৬ - ০৩:১০:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনেই তানজিদ হাসান তামিম ও সাদমান ইসলামের উদ্বোধনী জুটিতে দ্রুত রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম সেশন শেষ হওয়ার আগেই স্কোরবোর্ডে উঠেছে ১৩৪ রান, হারিয়েছে মাত্র একটি উইকেট।

আজ শুক্রবার (৯ অক্টোবর) দিনের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তানজিদ। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে মাত্র ৪১ বলে তুলে নেন ফিফটি। যদিও দারুণ খেলতে থাকা তামিম সেঞ্চুরি হাতছাড়া করেছেন। শেষ পর্যন্ত ৭১ বলে ৮৩ রান করে ফিরতে হয়েছে তাকে।

তামিমের আগ্রাসী ব্যাটিংয়ের সঙ্গে দারুণ ভারসাম্য রেখেছেন এই বাঁহাতি ওপেনার। ১৮ ওভারেই উদ্বোধনী জুটিতে ১০০ রান পূর্ণ করেন দুজন। গত বছরের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আবারও ওপেনিং জুটিতে শতরানের দেখা পেল বাংলাদেশ।

মধ্যাহ্নবিরতিতে যাওয়ার সময় সাদমান ৪১ এবং মুমিনুল ৫ রান নিয়ে অপরাজিত ছিলেন আফগানিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন ইসমত আলম।

কিউটিভি/অনিমা/০৯ অক্টোবর ২০২৬,/বিকাল ৩:০৭

▎সর্বশেষ

ad