ডেস্ক নিউজ : নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে ভারতের সঙ্গে আলোচনায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের ন্যায্য পাওনা আদায়ে কাজ করবে সরকার।
তিনি বলেন, ভারতের সঙ্গে পানিবণ্টন নিয়ে বাংলাদেশের সদিচ্ছা রয়েছে এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে সাড়া পাওয়া যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। হুমায়ুন কবির আরও বলেন, এই আলোচনা ভবিষ্যতে পানি চুক্তি নবায়নের পথ সুগম করবে। তবে বিষয়টি একতরফা নয়, বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্রেরও সমপর্যায়ের সহযোগিতা ও প্রতিশ্রুতি প্রয়োজন।
আয়শা/০৮ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৩৪
