ডেস্ক নিউজ : আয়ারল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডাবলিন শহরের বলসব্রিজ কূটনৈতিক অঞ্চলের আলেকজান্দ্রা হাউসে অবস্থিত একটি অস্থায়ী চ্যান্সারি অফিসে দূতাবাস তার প্রশাসনিক কাজ শুরু করেছে।
আয়ারল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম আজ মিশনে যোগদান করেছেন। তিনি শিগগিরই আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন। দূতাবাস জানায়, বর্তমানে প্রায় ২৫ হাজার প্রবাসী বাংলাদেশি আয়ারল্যান্ডে বসবাস করছেন। দূতাবাস পরবর্তী সময়ে পাসপোর্ট, ভিসা এবং অন্যান্য কনসুলার সেবা শুরু করবে।
আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:২২
