রাণীশংকৈলে ১১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক ।

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ - ১০:২৮:০১ পিএম

এস কে সুজন ,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন,ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাংগি এলাকার হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম পটল (৪০) এবং কাশিপুর ইউনিয়নের কাশিডাংগা এলাকার ধনিবুল্লাহর ছেলে আনোয়ার হোসেন (৩৬)। পুলিশ জানায়, সীমান্তঘেঁষা এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে,এমন গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল ভরনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় তল্লাশি চালিয়ে ১,১৫০ পিস ইয়াবা সহ আজিজুল ও আনোয়ারকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:২৪

▎সর্বশেষ

ad