মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর

Ayesha Siddika | আপডেট: ০১ অক্টোবর ২০২৬ - ১০:১০:৪৩ পিএম

ডেস্ক নিউজ : বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন ৭ অক্টোবরের পর আর গ্রহণ করা হবে না বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির আবেদন গ্রহণ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের পর বীর মুক্তিযোদ্ধা তালিকায় গেজেটভুক্তির জন্য আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর মুক্তিযুদ্ধে শহীদদের ‘সঠিক তালিকা’ ও মুক্তিযোদ্ধাদের ‘প্রকৃত তালিকা’ তৈরি করে প্রতিবেদন দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছিল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, সে জন্যও ব্যবস্থা নিতে বলা হয়েছিল।

সংসদে হওয়া কমিটির বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদ সচল রাখার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়। সেইসঙ্গে মুক্তিযুদ্ধের ‘সঠিক ইতিহাস’ তুলে ধরার ব্যবস্থা নিতে বলা হয়।

 

 

আয়শা/০১ অক্টোবর ২০২৬,/রাত ১০:০৮

▎সর্বশেষ

ad