ডেস্ক নিউজ : রাড্ডাকাণ্ডে কঠোর শাস্তি দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ১টা ৩০ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।
পোস্টে জামায়াত আমীর লেখেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে।
তিনি লেখেন, কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়।
শফিকুর রহমান লেখেন, একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।
আয়শা/০১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০
