নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ শুক্রবার (২৫সেপ্টেম্বর) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে নেত্রকোণা জেলা শহরের পুরাতন কালেক্টর মাঠ থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের ছোট বাজার এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল সমাপনী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন – জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শামসুল হুদা শামীম, নেত্রকোণা সদর উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রাব্বী, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন খান পাঠান অন্তর, পৌর শাখা ছাত্রদলের সভাপতি রাজন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম দীপ সহ শতাধিক নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী জানান – আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সম্প্রতি দেশে নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে, এরই প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০৩
