সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ - ১২:২৫:১৯ এএম

ডেস্ক নিউজ : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, বিগত ফ্যাসিবাদী সময়ে ধ্বংস হওয়া দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে পুনরায় বাংলাদেশপন্থার কাছে ফিরিয়ে আনতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।

আবৃত্তিশিল্পী ওয়ালিজা বিনতে শামসের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিশুবিচিত্রার সম্পাদক ও শিশুসাহিত্যিক গাজী তানভীর আহমদ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে শিশুসাহিত্যিক ও কবি জাকির আবু জাফর, শিশু গবেষক ও লেখক ফারহানা মান্নান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং শিশুবিচিত্রার উপদেষ্টা ও সাংবাদিক আবিদ আজম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল চিন্তাকে বিকশিত করতে মানসম্মত শিশুসাহিত্যের বিকল্প নেই। প্রযুক্তিনির্ভর এ সময়ে শিশুদের বইমুখী ও সাহিত্যনির্ভর করে তুলতে ‘শিশুবিচিত্রা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

তারা আরও বলেন, একটি শিশুর কল্পনার জগৎ যত সমৃদ্ধ হবে, তার ভবিষ্যৎ  সৃষ্টিশীলতাও তত বিস্তৃত হবে।তাই শিশুদের উপযোগী আনন্দদায়ক, শিক্ষামূলক ও সৃজনশীল সাহিত্যচর্চার ক্ষেত্র তৈরি করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

 

 

আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১২:২২

▎সর্বশেষ

ad