ইরানের ওপর নিষেধাজ্ঞা ৫ বছর বাড়ালেন ট্রাম্প

Ayesha Siddika | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬ - ০৪:৫৯:৩১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর বিদ্যমান মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত কার্যকর করার একটি আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ‘লিন্ডসে ও. গ্যারেহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ নামের একটি খসড়া বিলে অনুমোদন দেন। 

‘এইচ.আর. ৫৩৩৪’ নম্বরের এই বিশেষ বিলটি ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে এখন চূড়ান্ত আইনে পরিণত হলো। এর আগে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদী সীমা নির্ধারিত ছিল ২০২৬ সাল পর্যন্ত।

নতুন এই আইনটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তাপ দেখা দিয়েছে। ওয়াশিংটনের এই অতিমাত্রায় কঠোর পদক্ষেপকে আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালা পরিপন্থী দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন একতরফা আচরণকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে ইরান সরকার।

আইনটির নামকরণে রাখা প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্যারেহাম দীর্ঘদিন ধরে মার্কিন রাজনীতির প্রভাবশালী মুখ ছিলেন। ইসরাইলের অনুগত সমর্থক হিসেবে পরিচিত এই সিনেটর মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি সামরিক অভিযান এবং গাজায় ইসরাইলের সহিংস যুদ্ধনীতির অন্যতম কট্টর প্রবক্তা হিসেবে পরিচিত ছিলেন।

 

 

আয়শা/১৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad