চৌগাছায় নারিকেল গাছ থেকে পড়ে জামায়ের মৃত্যু 

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ - ১০:২৫:২১ পিএম
এম এ রহিম চৌগাছা (যশোর) :   যশোরের চৌগাছায়  শশুর বাড়ীতে বেড়াতে এসে নারিকেল গাছ থেকে ডাব পাড়তে গিয়ে রাশেদুল ইসলাম ( ২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রাশেদুল ইসলাম যশোর ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের রফি উদ্দিনের ছেলে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকালে চৌগাছা উপজেলার  ফুসারা ইউনিয়নের শিবনগর গ্রামের রেজাউল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।  রাশেদুল ইসলাম  শশুর বাড়ি বেড়াতে এসে ডাব পাড়তে নারিকেল গাছে ওঠে।   

তার শশুর বাড়ির লোকজন জানান, বিকালে রাশেদুল নারকেল গাছে ডাব পাড়ার জন্য গাছে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে যান। এতে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  গেছেন।

 

আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:২৪

▎সর্বশেষ

ad