ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

Ayesha Siddika | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ - ০৭:২৩:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস গড়লেন লামিন ইয়ামাল। নিজেদের মাঠে আজ তার দল বার্সেলোনা ৫-১ গোলে রীতিমতো উড়িয়েই দিয়েছে ফেইনুর্ডকে। এই ম্যাচে জোড়া অ্যাসিস্টের পাশাপাশি নিজেও এক গোল করেছেন লামিন ইয়ামাল। এর ফলে ইউরোপ সেরার টুর্নামেন্টে স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা এখন ২৩।

আর তাতেই ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পের ২০ গোলের রেকর্ডকে। চ্যাম্পিয়ন্স লিগে টিনেজার হিসেবে ২০ গোল এবং অ্যাসিস্ট করে এতদিন এই রেকর্ড নিজের করে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা। আজ তাকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা।
তরুণ প্রতিভাবান খেলোয়াড় ইয়ামাল ইতোমধ্যেই বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। বুধবার প্রকাশিত ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকাতেও জায়গা করে নিয়েছেন। বার্সেলোনার এই স্প্যানিশ বিস্ময় কোথ‍ায় গিয়ে থামেন সেটাই এখন দেখার অপেক্ষা।

 

 

আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad