ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

বিপিএল হচ্ছে না, জানতেন না ক্রীড়া প্রতিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ - ০৬:১৩:৪৮ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএল এ বছর হবে না জানতে না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবার কেন বিপিএল করতে পারছেন না। এমন প্রশ্নের জবাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘না, আমিতো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম। আমিতো জানতাম না যে তারা খেলবে না (বিপিএল)।’

মিরপুর ইনডোর স্টেডিয়ামে আজ সংবাদমাধ্যমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমার কাছে যেটা মনে হয় যে আমাদের এই বিপিএলটা যেহেতু অত্যন্ত জনপ্রিয় একটি টুর্নামেন্ট। এ ধরনের টুর্নামেন্টগুলো (বিপিএল) প্রত্যেক বছর হওয়া উচিত। এটা কেন হয়নি, সেটা নিয়ে আমার মনে হয় যে কথা বলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের টুর্নামেন্টগুলো নিয়মিত হয়, সেই জায়গাগুলো নজরদারিতে রাখব।’

বিপিএল না হলে আর্থিক ক্ষতি হবে লোকাল ক্রিকেটারদের। স্থানীয় ক্রিকেটাররা প্রতি বছর অধীর আগ্রহে বসে থাকেন কখন বিপিএল শুরু হবে, কখন হবে নিলাম। এবার বিপিএল না হলে বিসিবি কীভাবে আর্থিকভাবে পুষিয়ে দেবে ক্রিকেটারদের, সেটি নিয়ে তামিমদের সঙ্গে গত কদিনে বেশ কয়েকবার বসেছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াব। ছেলে, মেয়ে সব ক্রিকেটারদের প্রথম শ্রেণির ক্রিকেট, টি-টোয়েন্টি, লিস্ট ‘এ’—সব টুর্নামেন্টে ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।

 

 

আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

▎সর্বশেষ

ad