ডেস্ক নিউজ : জুলাই গণ-অভ্যুত্থান ও অন্তর্বর্তী সরকারকে যারা বিতর্কিত করতে চান, তাদের পুরো বয়ানই আওয়ামী লীগের বয়ান বলে মন্তব্য করেছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ দিল্লিতে বসে কাজ করছে—বিষয়টি এমন নয়; বরং তারা জুলাইকে কাঠগড়ায় দাঁড় করাতে চায়।
তিনি বলেন, বাংলাদেশ এখনও সত্যিকার অর্থে সংখ্যালঘুদের জন্য নিরাপদ একটি দেশে পরিণত হতে পারেনি। অতীতেও সেই জায়গায় পৌঁছানো যায়নি, বর্তমান সময়েও পুরোপুরি পৌঁছানো সম্ভব হয়নি। সাবেক এই প্রেস সচিব বলেন, অনেকে অন্তর্বর্তী সরকারকে কটাক্ষ করে মজা পান। কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন, গণভোট নিয়ে তাদের ধারণা অত্যন্ত প্রখর।
আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৩
