ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ

দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:০৯:৩৬ পিএম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : ‘জয় বাবা লোকনাথ’ মন্ত্রে মুখরিত হয়ে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহাযোগী, ত্রিকালদর্শী পরমপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলার বিভিন্ন লোকনাথ মন্দিরসহ বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এদিবস উদযাপন করা হয়।

এ দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তদের সমাগম, পূজা-অর্চনা, প্রার্থনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতরণ এবং দেশ ও জাতির কল্যালে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন বয়সী ভক্ত ও অনুরাগীরা মন্দিরে সমবেত হয়ে বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

পৌরশহরের মোক্তারপাড়া এলাকার শান্ত দে এর বাড়িতেও শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভক্ত ও অনুরাগীরা অংশ নিয়ে পূজা-অর্চনা ও প্রার্থনা করেন। এ সময় পুরো এলাকায় এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

ভক্তদের বিশ^াস, বাবা লোকনাথের জীবনাদর্শ ও বাণী মানুষকে আত্মশুদ্ধি, মানবসেবা, সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলার অনুপ্রেরণা জোগায়। তাঁর আবির্ভাব দিবস তাই শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং মানবকল্যাণ ও আত্মিক শান্তির প্রত্যাশায় ভক্তদের মিলনমেলায় পরিণত হয়।

 

 

আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad