ব্রেকিং নিউজ
শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ

সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

Ayesha Siddika | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ - ০৮:১৩:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের কাছে প্রায় ৫ বিলিয়ন ডলারের সর্বাধুনিক গ্লাইড বোমা ও সামরিক সরঞ্জাম বিক্রির প্রাথমিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।

রয়টার্স জানায়, ‘জেডিএএম-ইআর’ নামের এই বিশেষ প্রযুক্তি বিমান থেকে ছোঁড়া সাধারণ বোমাকে অত্যন্ত নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা গাইড বোমায় রূপান্তর করতে পারে। বিশ্বখ্যাত বিমান তৈরি কারখানা ‘বোয়িং’ এই সরঞ্জামগুলো তৈরি করবে।

এর পাশাপাশি সৌদি সামরিক বাহিনীর ট্যাংকের জন্য ‘এজিটি-১৫০০’ নামের বিশেষ ইঞ্জিন বিক্রির আরেকটি প্রস্তাবও পাস করেছে যুক্তরাষ্ট্র। প্রায় ৭৫ কোটি ডলারের এই চুক্তির মূল কাজ পরিচালনা করবে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ‘হানিওয়েল’।
সব মিলিয়ে দুই দেশের মধ্যে প্রায় ৫৭৫ কোটি ডলারের এক বিরাট অস্ত্র বাণিজ্য হতে চলেছে, যা সৌদি আরবের প্রতিরক্ষা শক্তিকে আরও কয়েক ধাপ বাড়িয়ে দেবে।

 

 

আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০৮

▎সর্বশেষ

ad