দক্ষিণ কোরিয়ার রপ্তানি আয়ে রেকর্ড

Anima Rakhi | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ - ০১:৫২:০৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক  : বৈশ্বিক উত্তেজনার মধ্যেও চলতি বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের ব্যাপক বৈশ্বিক চাহিদার ওপর ভর করে রেকর্ড পরিমাণ রপ্তানি দক্ষিণ কোরিয়া। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির স্টমস বিভাগ জানিয়েছে, এ খাত থেকে এখন পর্যন্ত আয় ৭০৯.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

যা গত বছরের বার্ষিক রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। গত বছর দেশটির রপ্তানি ৭০৯.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছিল, যা ছিল টানা দ্বিতীয়বারের মতো বার্ষিক রেকর্ড। কাস্টমস সার্ভিসের তথ্য অনুযায়ী, এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির এই দেশটি ডিসেম্বরের শুরুর দিকেই বার্ষিক রপ্তানির ক্ষেত্রে ১ ট্রিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করার পথে রয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির পর চতুর্থ দেশ হিসেবে তারা এই কৃতিত্ব অর্জন করবে।

কাস্টমস বিভাগ বলেছে, সংরক্ষণবাদী নীতি জোরদার হওয়া, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের পুনর্গঠন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে সৃষ্ট অনিশ্চিত বাণিজ্য পরিবেশের মধ্যেও আমাদের রপ্তানি উল্লেখযোগ্য প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে।

মোট রপ্তানির ৪১ শতাংশই চিপ

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত সময়ে সেমিকন্ডাক্টর বা চিপ রপ্তানি ১৬৯.৬ শতাংশ বেড়ে ২৮১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা মোট রপ্তানির ৪১ শতাংশ। বিশ্বের শীর্ষস্থানীয় মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স এবং এসকে হাইনিক্স দক্ষিণ কোরিয়াতেই অবস্থিত। এআই খাতে বিনিয়োগের জোয়ারের ফলে চিপের ঘাটতি তীব্র হওয়ায় এবং দাম বেড়ে যাওয়ায় এই কোম্পানিগুলো লাভবান হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় প্রধান রপ্তানি পণ্য যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে জানুয়ারি থেকে আগস্ট সময়ে আগের বছরের তুলনায় বিদেশে চালান বা রপ্তানি ৪ শতাংশ কমেছে। তথ্যে দেখা গেছে, এই সময়ে দেশটির প্রধান রপ্তানি গন্তব্য চীনে রপ্তানি ৭৬ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে রপ্তানি ৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: রয়টার্স।

কিউটিভি/অনিমা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:৫১

▎সর্বশেষ

ad