কলম্বিয়ায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে চালানো হামলায় ৬ শিশু নিহত

Ayesha Siddika | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ - ০১:৪৩:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ায় মাদক পাচারকারী গেরিলাদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানে ছয় শিশু নিহত হয়েছে।  ডানপন্থি প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা দায়িত্ব নেওয়ার পর এসব বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। 

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব লিগ্যাল মেডিসিন অ্যান্ড ফরেনসিক সায়েন্সেস জানিয়েছে, এখন পর্যন্ত ছয় অপ্রাপ্তবয়স্কের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে দু’জন ছয় বছর বয়সি। গত ৩১ আগস্ট আমাজন অঞ্চলে চালানো এক বিমান হামলায় তারা নিহত হয়। ওই হামলায় সাবেক বিদ্রোহী সংগঠন ফার্ক’র একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সন্দেহভাজন ২৪ সদস্যও নিহত হন।

২০১৬ সালে কলম্বিয়া সরকার ও ফার্কের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি হলেও গেরিলাদের একটি অংশ সেই চুক্তি প্রত্যাখ্যান করে সশস্ত্র তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর আগে একই আমাজন অঞ্চলের গুয়াভিয়ারে এবং ভেনেজুয়েলা সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় কাটাতুম্বো এলাকায় চালানো দুটি পৃথক বিমান হামলায় আরও চার অপ্রাপ্তবয়স্ক নিহত হওয়ার খবর পাওয়া যায়।

 

 

আয়শা/০৫ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:৪৩

▎সর্বশেষ

ad