এমপি ডা. সালাউদ্দিন বাবুকে মোটর চালক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

Ayesha Siddika | আপডেট: ৩১ আগস্ট ২০২৬ - ১১:৩০:৪৮ পিএম

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। আজ দুপুরে সাভারের পাকিজায় সংসদ সদস্যের বাসভবনে গিয়ে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্যের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আশুলিয়া থানা কমিটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়ার নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন থানা কমিটির সাধারণ সম্পাদক শাহেদ হোসেন আকাশ, সাংগঠনিক সম্পাদক মাসুদ বেপারী ও পরিবহন সড়ক বিষয়ক সম্পাদক মোস্তফা মাসুমসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। সংগঠনটির সভাপতি মোহাম্মদ নূর হোসেন ভূঁইয়া বলেন, “নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে শুভেচ্ছা জানাতে এসেছি।

মোটর চালক ও পরিবহন শ্রমিকদের কল্যাণে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১১:২৮

▎সর্বশেষ

ad