স্পোর্টস ডেস্ক : ২৫তম বিসিএস প্রশাসন ফোরামের ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. সগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান।
রোববার (৩০ আগস্ট) দুই বছর মেয়াদি এ কমিটি ঘোষণা করা হয়। ফোরামের দপ্তর সম্পাদক মো. আজহারুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদা খানম ও মো. নূরুল করিম ভূঁইয়া।
আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১১:০০
