ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

এ বছর বিপিএল হবে কিনা, জানালেন তামিম

Ayesha Siddika | আপডেট: ২০ আগস্ট ২০২৬ - ০৮:৫৪:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : আসন্ন মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হচ্ছে না। বিপিএল ঘিরে তৈরি হওয়া বিভিন্ন অনিয়ম, ফ্র্যাঞ্চাইজিগুলোর চুক্তি লঙ্ঘন এবং বিশাল অঙ্কের আর্থিক লোকসান কাটিয়ে উঠতে টুর্নামেন্টটি আপাতত বন্ধ রেখে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

আসন্ন মৌসুমে (২০২৬-২০২৭) টুর্নামেন্টটির কোনো সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আই ডোন্ট থিংক সো। এ বছর বিপিএল হচ্ছে না।’বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলের বিষয়ে আমি কয়েকবারই নির্দেশ করেছি যে বিপিএল এভাবে করব না। এখানে দুই-তিনটা ইস্যু আছে। বিপিএল কেন প্রবলেমে পড়ত? রংপুর আর রাজশাহী ছাড়া বাকিদের কী অবস্থা? কিছু ক্ষেত্রে রুলস রেগুলেশনস ব্রেক করা হয়েছে।’

লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পক্ষে নন বিসিবি সভাপতি। তামিম বলেন, ‘সমস্যা হলো, কোনো দল টুর্নামেন্ট থেকে হুট করে সরে দাঁড়ালে বা নিয়ম না মানলে বিসিবিকে সেই দলের দায়িত্ব নিতে হয়। গত দুই বছরে বিসিবির প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তো বিসিবির লাভ করার কথা, লোকসান কেন হবে? তাই এই সমস্যাগুলোর সমাধান না করা পর্যন্ত লোকসান গুনে টুর্নামেন্ট চালিয়ে যাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’

অবশ্য বিপিএল আয়োজনের ইচ্ছার কোনো ঘাটতি নেই বলে জানান বিসিবি প্রধান। তবে হুটহাট করে নয়, বরং পর্যাপ্ত সময় নিয়ে নিখুঁতভাবে টুর্নামেন্টটি করতে চান তিনি। টুর্নামেন্ট বন্ধ রেখে এটি পুনর্গঠনের ওপর জোর দিয়েছেন তামিম। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে বিশেষ দায়িত্ব পালনের কথা উল্লেখ করে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিসিবি প্রধান। 

 

 

আয়শা/২০ অগাস্ট ২০২৬,/রাত ৮:১২

▎সর্বশেষ

ad