বিনোদন ডেস্ক : সোমবার (১৭ আগস্ট) রাজধানীর গাউসুল আজম মসজিদে বিয়ে করেন শারমিন ও সাব্বির। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের মুহূর্তের একাধিক ছবি নিজেদের ফেসবুক পেজে প্রকাশ করেন এ জুটি।
সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শিল্পী শারমিনের সঙ্গে সাব্বিরের সম্পর্ক গড়ে ওঠে দুজনের সংগীতের প্রতি ভালোবাসা যোগসূত্র থেকে।
বিয়ের পর অনুভূতি জানিয়ে শারমিন বলেন,আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।শারমিন আরও বলেন,
বিয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন সম্পর্ক ও দায়িত্ব—সব মিলিয়ে অনুভূতিটা আমার কাছে একেবারেই ভিন্ন। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা ও দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া চাই।
আয়শা/২০ অগাস্ট ২০২৬,/রাত ৯:১৯
