স্পোর্টস ডেস্ক : তবে তানজিদ দলের সঙ্গে ওয়ার্মআপ করেন এবং ফিল্ডিং সেশনেও অংশ নেন। ঘাড়ে অস্বস্তি থাকায় শুধু ব্যাটিংটাই করেননি। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তানজিদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান এই বাঁহাতি ওপেনার। আজ গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলনের বড় একটা সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশারের পাশে মাঠের এক কোণে দাঁড়িয়ে কাটান তানজিদ।
দ্বিতীয় টেস্ট শুরু হতে আর দুই দিন বাকি থাকায় তানজিদের ঘাড়ের অস্বস্তির কথা জানার পর তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। ফলে তাকে ব্যাটিং থেকে বিশ্রাম দেওয়া হয়। টিম ম্যানেজমেন্ট আশা করছে, দ্বিতীয় টেস্টের আগে তানজিদ দ্রুতই নেটে ফিরবেন। তবে বিকল্প পরিকল্পনার অংশ হিসেবে এদিন সৌম্য সরকারকে নেটে দীর্ঘ সময় ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও বেশ কিছুক্ষণ অনুশীলন করেন সৌম্য।
এদিকে অনুশীলনের সময় আঙুলে বলের আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। আঘাত পাওয়ার পর তিনি কিছুক্ষণ মাঠে বসে ছিলেন। তবে সফরকারীদের স্বস্তি দিয়ে ফিজিও প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। অন্যদিকে প্রথম টেস্টে চোটের কারণে খেলতে না পারা পেসার শরিফুল ইসলাম দ্বিতীয় টেস্টের জন্য দলে যোগ দেওয়ার পর আজ নেটে দীর্ঘ সময় বোলিং করেন।
বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ম্যাচের আগের দিন একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে দল। ম্যাকেতে চতুর্থ পেসার খেলানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে সিমন্স সাংবাদিকদের বলেন, ‘আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব। এখনো এটা ঠিক করা হয়নি।’ শরিফুলকে নিয়ে সিমন্স বলেন, ‘সে ভিন্ন কিছু দিতে পারে। তবে আমরা মাত্র একটি টেস্ট ম্যাচ জিতেছি। তাই যারা জেতানো একাদশে খুব একটা পরিবর্তন করতে চায় না, আমি তাদেরই একজন।’
আয়শা/২০ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:৫০
