আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টের কড়া জবাব দিয়েছে ইরান।
তিনি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রম শিগগিরই সংশোধন হবে। অথবা আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা সংশোধন করে দেব। ট্রাম্পের এমন দাবির পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। এই মন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি ইরান। তবে বিশ্লেষকদের ধারণা, হরমুজ নিয়ে ট্রাম্পের এ ধরনের মন্তব্য এবং প্রচারণা বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৫০
