ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

সোনালের সেঞ্চুরির পরও শঙ্কিত শ্রীলংকা

Ayesha Siddika | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ - ১২:৩৪:২৬ এএম

স্পোর্টস ডেস্ক : গল টেস্টে সোনাল দিনুশের সেঞ্চুরির পরও ১৭৮ রানে পিছিয়ে থাকা অবস্থায় অলআউট হয়েছে স্বাগতিক শ্রীলংকা ক্রিকেট দল। প্রথম ইনিংসে ব্যাট করে দেবদ্রুত পাদিক্কলের ১৬৭ রানের ইনিংসে ভর করে ভারত করে ৪৬২ রান। দলের হয়ে এছাড়া ৮২ রান করেন লোকেশ রাহুল।

জবাবে ব্যাট করতে নেমে ২৮৪ রানে অলআউট হয় শ্রীলংকা। সর্বোচ্চ ১০০ রান করেন সোনাল দিনুশ। ৮০ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন নিরশন ডিকওয়েলা।  এছাড়া ৪জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।

ভারতের সবচেয়ে সফল বোলার মানব সুথার। ৭৬ রানের খরচায় সর্বোচ্চ চারটি উইকেট নেন তিনি। তিনটি উইকেট নিয়েছেন রবীন্দ্রো জাদেজা। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।

গল টেস্টের আরও দুদিন খেলা বাকি। ১৭৮ রানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় ইনিংসে দ্রুত গতিতে কিছু রান তুলে চেষ্টা করবে স্বাগতিকদের চ্যালেঞ্জ ছূড়ে দিতে। আপাত দৃষ্টিতে শ্রীলংকা পরাজয়ের শঙ্কায় আছে। 

 

 

আয়শা/১৮ অগাস্ট ২০২৬,/রাত ১২:২০

▎সর্বশেষ

ad