ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন

Ayesha Siddika | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ - ০৩:৫০:০০ পিএম

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রোববার এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।

টাইগারদের অসাধারণ লড়াকু মানসিকতা, আত্মবিশ্বাস, দলীয় প্রচেষ্টা ও নৈপুণ্য পুরো জাতিকে গর্বিত করেছে। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের ক্রিকেটারদের সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল প্রমাণ। টেষ্ট ক্রিকেটের এক নাম্বার দল অষ্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তাদের দেশের মাটিতেই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে এনে বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও সমুন্নত করেছে।

জিএম কাদের বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, আমি আশা করি, এই ঐতিহাসিক বিজয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং আগামী দিনগুলোতে তারা আন্তর্জাতিক ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। তিনি আন্তরিকভাবে অভিনন্দন জানান, বাংলাদেশ ক্রিকেট দলের সব খেলোয়াড় ও এর সাথে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গকে। একই সঙ্গে এই গৌরবময় অর্জনের জন্য দেশবাসীকে জানাই শুভেচ্ছা ।

 

 

আয়শা/১৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad