ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

Ayesha Siddika | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ - ০৩:৪৮:১৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরাইলের বর্বর হামলার ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। একই সঙ্গে লেবানন সরকারকে ইসরাইলের সঙ্গে চলমান সরাসরি আলোচনা বন্ধ করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরাইলকে স্পষ্টভাবে বুঝতে হবে যে তাদের হামলা, লঙ্ঘন এবং লেবাননের ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা আর চলতে পারে না। হিজবুল্লাহ অভিযোগ করেছে, লেবানন কর্তৃপক্ষ ইসরাইলের সঙ্গে ‘অপমানজনক সরাসরি আলোচনার পথে’ এগিয়ে যাচ্ছে। ইসরাইলকে বিনা মূল্যে ছাড় দিচ্ছে। সংগঠনটি এ ধরনের আলোচনা ও ছাড় বন্ধ করার আহ্বান জানিয়েছে।

এর আগে শনিবার দক্ষিণ লেবাননের আনসার ও দেইর আল-জাহরানি এলাকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হন। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে বলে লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ও কমান্ড-সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। দখলদাররা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় তাদের তিন সেনা আহত হওয়ার পর পাল্টা অভিযান হিসেবে এসব হামলা চালানো হয়।

 

 

আয়শা/১৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad