ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর

Ayesha Siddika | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ - ০৩:৪৪:৫৩ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর প্রেসক্লাবের সঙ্গে আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, “এটিই দিনাজপুরের আদি প্রেসক্লাব। এখানে আমার বিচরণ একজন নিয়মিত সদস্যের মতোই। অতীতে দুঃসময়ে এখান থেকেই কর্মপরিকল্পনা গ্রহণ করেছি।”

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টায় দিনাজপুর প্রেসক্লাবের মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, প্রাচীন এই প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত মান বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনা সমাজকে সঠিক পথ দেখাতে পারে। গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাষ্ট্র ও সমাজের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

সাংবাদিক নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির বিবেক। তাই দায়িত্বশীল পদে থেকে কোনো ধরনের স্বেচ্ছাচারিতা করা উচিত নয়। সাধারণ সদস্য থেকে শুরু করে সাধারণ জনগণের কাছেও দায়বদ্ধতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা, দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মতবিনিময়কালে কৃষিভিত্তিক দিনাজপুর অঞ্চলের উন্নয়ন পরিকল্পনা ও সম্ভাবনার কথা তুলে ধরেন সংসদ সদস্য। এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে তিনি দিনাজপুর প্রেসক্লাবের উন্নয়ন ও আধুনিকায়ন এবং সাংবাদিকদের কল্যাণে সব সময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

মতবিনিময় পর্বে সাংবাদিকরা টেন্ডারবাজি, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, টেকসই উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও সুযোগ-সুবিধাসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি মো. শাহিন হোসেন বলেন, দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) দীর্ঘদিন ধরে দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা করে আসছে।

প্রেসক্লাবের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে সাততলা ভিত্তির অবকাঠামোগত উন্নয়ন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সংসদ সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন মো. আকরাম হোসেন বাবলু, মো. মনসুর রহমান, মো. ওবায়দুর রহমান, আব্দুর রহমান, ইমরুল কায়েস রুপম, মো. রেজাউল করিম রঞ্জু ও মো. রেজাউল করিম।

এ সময় আলোচনায় অংশ নেয় সংবাদিক মাসউদ রানা, মো. মাহবুবুল হক খান, মো. সুলতান মাহমুদ, মো. আবু সাঈদ বিপ্লব, মো. মিজানুর রহমান মো. একরামুল হক ও মো. রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, সাংস্কৃতিক ও নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

 

আয়শা/১৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:২০

▎সর্বশেষ

ad