ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

Ayesha Siddika | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ - ০৪:৩৪:০৭ পিএম

শেখ ফরিদ, দেবীগঞ্জ, (পঞ্চগড়) সংবাদদাতা : ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের দেবীগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। রোববার (১৬ আগস্ট) সকালে দেবীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও জাতীয় মৎস্য পক্ষ বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা কমিটির সদস্য সচিব রতন কুমার বর্মন। এর আগে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আখতারুজ্জামান, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপী, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, সফল মৎস্যচাষি রাশেদ প্রধান ও নাইমুল ইসলাম। বক্তারা মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যচাষিদের স্বাবলম্বী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

পরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষি রাশেদ প্রধান ও নাইমুল ইসলামের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। উল্লেখ্য, ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

 

 

আয়শা/১৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৪:২২

▎সর্বশেষ

ad