ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো?

Ayesha Siddika | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ - ০৩:১৯:৫৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এই টেস্ট জয়ের জন্য দলকে অভিনন্দন জানিয়েছেন তিনি। প্রায় দুই দশকেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ, আর সেই সফরেই এসেছে নয় উইকেটের বিশাল ব্যবধানে জয়।

নাজমুলের ভাষ্যমতে, দেশের ক্রিকেট ইতিহাসে এটিই সবচেয়ে বড় সাফল্য। ম্যাচ শেষ হওয়ার পরপরই মাঠে থাকা অবস্থাতেই দলের সঙ্গে যোগাযোগ করেন প্রধানমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে এসে সেই আলাপচারিতার বিবরণ দেন অধিনায়ক শান্ত। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খোঁজখবর রেখেছেন যে আমরা ভালো আছি কি না।’

শুধু প্রধানমন্ত্রীই নন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও ফোনকল করে অভিনন্দন জানিয়েছেন দলকে। শান্ত বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন।’

 

 

আয়শা/১৬ অগাস্ট ২০২৬,/বিকাল ৩:১৫

▎সর্বশেষ

ad