ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কাঠামোগত পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: নাহিদ ইসলাম

Ayesha Siddika | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ - ০১:৫৪:২১ পিএম

ডেস্ক নিউজ : রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় মৌলিক পরিবর্তন না এলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্যারিসের দশম অ্যারোন্ডিসমেন্টের একটি হোটেলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে আয়োজিত ‘রিমেম্বারিং জুলাই হিরোজ’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে দেশের মানুষ বড় স্বপ্ন দেখেছিল। শুধু সরকার পরিবর্তনই তাদের উদ্দেশ্য ছিল না। রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় মৌলিক পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। জাতি পুনর্গঠনের লক্ষ্য এখনো অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, অর্থনীতিকে ফ্যাসিবাদী আমলের ধারাবাহিকতায় আবারও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোয় পরিবর্তন আনা প্রয়োজন।

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনেও প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিতে হবে। প্রবাসীরা বিপুলসংখ্যায় ১১ দলীয় জোটকে ভোট দেওয়ায় বিএনপি সরকার প্রবাসীদের ভয় পাচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমান বিএনপি সরকার গণভোটের রায় অস্বীকার করেছে। এতে সরকারের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তাওহিদা বেগম। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সদস্যসচিব কাউসার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্স শাখার সভাপতি আবুল খায়ের লস্কর এবং এনসিপি গ্লোবাল ডায়াসপোরা অ্যালায়েন্সের দায়িত্বপ্রাপ্ত আলাউদ্দিন মোহাম্মদ।

সভায় জুলাই আন্দোলনের শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সাবন্তি এবং গুম ও ‘আয়নাঘর’-এর ভুক্তভোগী মসরুর আনোয়ার চৌধুরী ভার্চুয়ালি বক্তব্য দেন। এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লব জনগণ সম্পন্ন করতে বাধ্য হবে।

সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, এক কোটি প্রবাসী বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধি। দেশের প্রতি তাদের দায়িত্ব রয়েছে। জুলাই আন্দোলন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি ফ্রান্স শাখার সদস্য ডা. মাজহারুল তালুকদার, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, ইমাদ উদ্দিন, সাকিব হোসেন ইবন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, সাকিব সিদ্দিকী, ওয়াদুদ তানভীর, আবু হুরাইরা, আবদুল্লাহ আফ্রিদ এবং ইকরামুল কবির সালমানসহ আরও অনেকে।

 

 

আয়শা/১৪ অগাস্ট ২০২৬,/দুপুর ১:৫০

▎সর্বশেষ

ad