ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

টাইগারদের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ানরা

Ayesha Siddika | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ - ০৭:২০:৪৬ পিএম

স্পোর্টস ডেস্ক : ডারউইন টেস্টের প্রথম দিনে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ ক্রিকেট দল। টাইগারদের প্রথম দিনের পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটাররা। 

প্রথম ইনিংসে হাসান মাহমুদের গতির শিকার হয়ে ১৯৮ রানে অলআউট স্বাগতিক অস্ট্রেলিয়া। তিন পেসার হাসান মাহমুদ, তাসকি আহমেদ ও এবাদত হোসেন অস্ট্রেলিয়ার ১০ উইকেট শিকার করেন। বাংলাদেশের পেসারদের অবিশ্বাস্য পারফরম্যান্সে মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার, অ্যালিসা হিলি ও মার্ক ওয়াহ।

ক্যারিয়ার সেরা বোলিং করে মাঠ ছাড়ার সময় হাসান মাহমুদকে করতালিতে বিদায় জানায় ডারউইনের দর্শকরা। সেই করতালিতে যোগ দিয়েছিলেন অস্ট্রেলিয়ান সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। কায়ো স্পোর্টসে বাংলাদেশের এই পেসারের প্রশংসা করে ওয়ার্নার বলেন, ‘আমি সত্যিই মুগ্ধ হয়েছি। সে বারবার সঠিক জায়গায় বল ফেলেছে। একজন বোলারের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী চাইতে পারেন?’

অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার অ্যালিসা হিলি বাংলাদেশ দলের প্রশংসা করে বলেন, ‘একজন তরুণ খেলোয়াড়, যার ক্যারিয়ারও এখনো শুরুর দিকে, সে যেভাবে এসে বোলিং করেছে, সেটি অসাধারণ। সে সত্যিকারের অস্ট্রেলিয়ান চ্যানেলে বল করেছে, কারণ এটিই এখানে বল করার সবচেয়ে ভালো উপায়। অস্ট্রেলিয়ার ব্যাটারদের সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে সে। আমার মনে হয়, এটি তার খুবই পরিণত একটি পারফরম্যান্স। তাই এমন পারফরম্যান্স তার প্রাপ্য।’

শুধু হাসান নন, বাংলাদেশের পুরো পেস আক্রমণের ধারাবাহিকতায় মুগ্ধ সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার মার্ক ওয়াহ। তিনি বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো, তারা চাপ ধরে রেখেছে। অনেক সময় দেখা যায়, কোনো দল কয়েকটি ভালো ওভার করে, এরপর খারাপ কয়েকটি ওভার করে এবং প্রতিপক্ষ ম্যাচে ফিরে আসে। কিন্তু তারা খুবই শৃঙ্খলিত ছিল।’

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৫৩ ওভারে ১৯৮ (স্মিথ ৭১, ওয়েদারাল্ড ২৩, হেড ২২, ক্যারি ১৯; হাসান ৬/৫৫, ইবাদত ২/৩৯, তাসকিন ২/৫৫, মিরাজ ০/১২, তাইজুল ০/২৪)।

বাংলাদেশ প্রথম ইনিংস: ২৪ ওভারে ৯৬/১ (মুমিনুল ৩৫*, তানজিদ ৩২*, সাদমান ২০; স্টার্ক ১/২৮, হ্যাজলউড ০/১৯, কামিন্স ০/১৪, গ্রিন ০/১২, লায়ন ০/১৬)।

 

 

আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad