ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান

Ayesha Siddika | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ - ০৬:২৪:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে— ডোনাল্ড ট্রাম্পের এমন দাবির কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এসময় তিনি মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে মজাও করেছেন। আরাগচি সতর্ক করে বলেছেন, গোয়েন্দা তথ্যের ভুলের কারণে যুক্তরাষ্ট্র অতীতে ভুল হিসাব করেছে। হরমুজ নিয়েও আরও বড় ভুলের ঝুঁকি রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি লেখেন, গোয়েন্দা ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে। এর উদাহরণ—ইরানের বিরুদ্ধে যুদ্ধ। এখন হরমুজ প্রণালি নিয়ে আরও বড় ধরনের ভুল হিসাব করা হচ্ছে।

এসময় মজা করে তিনি বলেন, ভুয়া খবরের চেয়েও ভয়ংকর হলো ভুয়া গোয়েন্দা তথ্য। সতর্ক থাকুন। পোস্টের শেষে আরাগচি বলেন, পৃথিবীর যেকোনো শক্তির চেয়েও আল্লাহ মহান এবং তারা আল্লাহর ওপর ভরসা করেন। এর আগে বুধবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেন, যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমার মনে হয়, আমরা এটি ধরে রাখব।

ট্রাম্পের দাবির পর ইরান তা প্রত্যাখ্যান করে জানায়, হরমুজ প্রণালির পরিস্থিতি এখনো তেহরানের শর্তের সঙ্গে যুক্ত। একই দিনে ইরানের বাসিজ বাহিনীর প্রধান হোসেইন তাইয়েবও বলেন, প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় রয়েছে।

আয়শা/১৩ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad