ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু

Ayesha Siddika | আপডেট: ২৮ জুলাই ২০২৬ - ১০:৫১:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে পৌঁছেছেন। সেখানে তিনি ওভালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর দুই নেতার এটিই প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এই বৈঠকে চলমান আঞ্চলিক দ্বন্দ্বের পাশাপাশি ইসরাইলের লেবানন যুদ্ধ এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি শীর্ষ এজেন্ডা হিসেবে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এমন এক সময়ে এই সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরাইলে ও আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহুর জনপ্রিয়তা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে বলে খবর প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান তাদের পাল্টাপাল্টি সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করে শান্তি আলোচনা পুনরায় শুরু করেছে।

সূত্র: আল-জাজিরা।

 

 

আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ১০:৫০

▎সর্বশেষ

ad