ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন

Anima Rakhi | আপডেট: ২৯ জুলাই ২০২৬ - ১০:৪৮:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে।

তিনি আগে থেকেই টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। ফলে এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন দাস। তার সহ-অধিনায়ক করা হয়েছে তাওহিদ হৃদয়কে। টেস্ট অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেনই।

বুধবার মিরপুরে বিসিবি পরিচালকদের সভার পর সভাপতি তামিম ইকবাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের দুই অধিনায়ক থাকা দরকার, বোর্ডও তাই বিশ্বাস করে।’

সম্প্রতি সাদা বলের ক্রিকেটে মিরাজের পারফরম্যান্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনেকেই। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর তার অধিনায়কত্ব নিয়েও সমালোচনা শুরু হয়। এর পর থেকেই গুঞ্জন ছিল, অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন মিরাজ। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।

কিউটিভি/অনিমা/২৯ জুলাই ২০২৬,/রাত ১০:৪৭

▎সর্বশেষ

ad