ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং

Ayesha Siddika | আপডেট: ২৮ জুলাই ২০২৬ - ১১:৫২:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাহিদ রানা ও লিটন দাস। দুই তারকার অনুপস্থিতিতে ফিরেছেন জাকের আলি অনিক, সৌম্য সরকার। এ ছাড়াও চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান।

টেস্টের ওপেনিংয়ে দীর্ঘদিন পর ফিরলেন সৌম্য। জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া দীর্ঘদিন পর ফেরানো হয়েছে জাকেরকে। তার সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন অমিত হাসান। আসন্ন এই সিরিজ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, দলে বেশ কয়েকটি ইনজুরি কনসার্ন আছে। সবকিছু মিলিয়ে আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে।

তিনি আরও বলেন, তবে আগাম বলা কঠিন, দল কেমন করবে। যেহেতু সেখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে, প্রস্তুতির জন্য কিছু সময় আছে, অনুশীলন সেশনও রয়েছে। তাই আমি আশা করি, যদিও এটা চ্যালেঞ্জিং, তারপরও আমরা যেন প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে পারি। নান্নু বলেন, অস্ট্রেলিয়ার পেস বোলিং হোক কিংবা স্পিন আক্রমণ, সবকিছুই বিশ্বসেরা। সেই হিসাবে আমাদের ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, একই সঙ্গে টোটাল টিম পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করতে হবে। শুধু একটি দিক নিয়ে ভাবলে হবে না। আমার মনে হয়, এই চ্যালেঞ্জ গ্রহণ করে ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রতিটি খেলোয়াড়কে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

 

 

আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ১১:৫০

▎সর্বশেষ

ad