আশিকুর ইসলাম বোচাগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুর জেলার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠিান সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ৪৪টি শিল্প কলকারখানা বে-রাষ্ট্রীয় করনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ ও সাধারণ মানুষ।
২৮ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটক হতে একটি বিশাল বিক্ষোভ মিছিল সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুড়ে স্থানীয় চৌ-রাস্তায় মানব বন্ধন করা হয়। উক্ত মানব বন্ধনে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বক্তারা বলেন, ২০২০ সালের ১ ডিসেম্বর ফ্যাসিস্ট হাসিনা সরকার এবং তার চোরতন্ত্রের সহযোগী চিনিকল এলাকার এমপি-মন্ত্রীদের সহযোগিতায় চিনিকলের বিপুল সম্পত্তি ও বহু মূল্যবান জমি ভোগদখল এবং দেশীয় কোম্পানিগুলোর কাছে শত বছরের জন্য লিজ দেওয়ার উদ্দেশ্যে সেতাবগঞ্জ চিনিকলসহ রাষ্ট্রায়ত্ত ৬টি চালু চিনিকল বন্ধ ঘোষণা করা হয়। এরপর শ্রমিক-কর্মচারীরা আন্দোলন শুরু কর।
বক্তরা আরো বলেন,অন্তর্বতীকালীন সরকার জনবিরোধী বিবেচনা করে এক অধ্যাদেশের মাধ্যমে ৬টি চিনিকল আধুনিকী-করণ করে পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়। এ সময় সেচিক আন্দোলন পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও শিল্প উপদেষ্টার নিকট স্মারকি লপি প্রদান করা হয়। পরবর্তীতে বন্ধ চিনিকলগুলো আধুনিকীকরণ করে চালু এবং সেগুলোকে লাভজনকভাবে পরিচালনার লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়নের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সের সুপারিশ ও মতামতের আলোকে শিল্প মন্ত্রণালয়ের ০৩-১২-২০২৪ তারিখে স্মারকের মাধ্যমে পর্যাপ্ত আখ প্রাপ্তি সাপেক্ষে তিনটি পর্যায়ে ৬টি চিনিকলের সকল কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।
বক্তাদের প্রশ্নঃ এখন কেন দেশের ৪৪টি শিল্প কলকারখানা বে-রাষ্ট্রীয় করা হচ্ছে। কাদের ইন্ধনে দেশের হাজার হাজার শ্রমিক কর্মচারী কে রাস্তায় নামানো হচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকারকে বে-কায়দায় ফেলতে চাচ্ছে কারা। তাদের খুজে বের করতে হবে। শ্রমিক জনতা হুশিয়ারী দিয়ে বলেন, সেতাবগঞ্জ চিনিকল কোন ভাবেই বে-রাষ্ট্রীয় করন করতে দেয়া হবে না।
সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ এর আহবায়ক মো. বদরুজ্জোহা বাপনের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র জুলাই যোদ্ধা মো. ফয়সাল মোস্তাক, শ্রমিক দল নেতা, মো. শহিদুল ইসলাম, মইনুল ইসলাম স্বাধীন, মহিলা দল নেত্রী রাশেদা খানম, জামায়াত নেতা মো. নুর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার লিমন সরকার প্রমুখ। ক্যাপশনঃ দিনাজপুর জেলার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠিান সেতাবগঞ্জ চিনিকলসহ দেশের ৪৪টি শিল্প কলকারখানা বে-রাষ্ট্রীয় করনের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ ও সাধারণ মানুষ।
আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ৮:৫০
