ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Ayesha Siddika | আপডেট: ২৮ জুলাই ২০২৬ - ০৯:১১:১৩ পিএম

স্পোর্টস ডেস্ক : ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। মঙ্গলবার প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে হারায় লাল সবুজের প্রতিনিধিরা। এখন পর্যন্ত আসরে বাংলাদেশ ৬টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে পাঁচটিতে। উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুরু করেছিল বাংলাদেশ। এরপর নেপাল ও কাজাখস্তানকে ৩-২ সেটে হারালেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে হার মানতে হয় ০-৩ সেটে।

রাউন্ড রবিন লিগ পর্বের শেষ খেলায় শ্রীলংকাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চারে ওঠে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ উজবেকিস্তানকে হারালো বাংলাদেশ। প্রতিযোগিতায় এখন পর্যন্ত অপরাজিত পাকিস্তান। ৮ দিনব্যাপী কাভা চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে আগামীকাল বুধবার। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলো হলো-স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলংকা এবং বাংলাদেশ।

 

 

আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ৯:০৮

▎সর্বশেষ

ad