মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকদের ভয়াবহতা রোধে মানববন্ধন করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে উপজেলার বঙ্গসোনাহাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত জনতাকে শপথ বাক্য পাঠ করান কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার,সোনাহাট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী থানার ওসি মো: আজিমুদ্দিন, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক মিজানুর রহমান নান্নু, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ব্যাপারী সহ অনেকে।
আয়শা/২৮ জুলাই ২০২৬,/রাত ৮:২২
