ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের

Anima Rakhi | আপডেট: ২৮ জুলাই ২০২৬ - ১১:৫৮:৩৮ এএম

বিনোদন ডেস্ক : পপ তারকা ও ‘হানা মন্টানা’খ্যাত শিল্পী মাইলি সাইরাস আবারও অভিনয়ে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে চলচ্চিত্র পরিচালনাতেও কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি।

ওয়ান্ডারল্যান্ড ম্যাগাজিনের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী ড্যারিল হানার সঙ্গে আলাপকালে নিজের এই পরিকল্পনার কথা তুলে ধরেন ৩৩ বছর বয়সী এই তারকা। সাক্ষাৎকারে মাইলি বলেন, তিনি এমন শিল্পীদের সঙ্গে কাজ করতে চান, যাদের তিনি শ্রদ্ধা করেন এবং যাদের কাজ তাকে অনুপ্রাণিত করে। এ সময় ড্যারিল হানার সঙ্গে একসঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

তবে ভক্তদের তার অভিনয়ে ফেরার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। কারণ বর্তমানে তিনি তার দশম স্টুডিও অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন। 

এদিকে সংগীতজীবনেও নতুন অধ্যায় শুরু করেছেন মাইলি। তার প্রতিনিধিরা নিশ্চিত করেছেন, দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে তিনি ‘কলাম্বিয়া রেকর্ডস’ ছেড়ে ‘আটলান্টিক রেকর্ডস’-এর সঙ্গে নতুন চুক্তি করেছেন। নতুন অ্যালবাম সম্পর্কে মাইলি জানান, নির্দিষ্ট একটি পরিকল্পনা অনুসরণ করে স্বাভাবিক গতিতেই কাজ এগিয়ে চলছে। ১০টি গান নিয়ে সাজানো হবে অ্যালবামটি।

সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে বাগদান সম্পন্ন করা মাইলি অ্যালবামটিকে একটি ‘প্রেমের গল্প’ হিসেবে বর্ণনা করেছেন। তার ভাষায়, প্রতিটি গানই তার বর্তমান জীবনের প্রতিফলন। তবে এবারের অ্যালবাম শুধু অন্যকে ভালোবাসার গল্প নয়; বরং নিজের ভেতরে ভালোবাসা ও মানসিক শান্তি খুঁজে পাওয়ার অভিজ্ঞতাও এতে উঠে আসবে।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মাইলি সাইরাস তার নবম স্টুডিও অ্যালবাম ‘Something Beautiful’ প্রকাশ করেছিলেন।

কিউটিভি/অনিমা/২৭ জুলাই ২০২৬,/রাত ১১:৫৫

▎সর্বশেষ

ad