ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’

Anima Rakhi | আপডেট: ২৬ জুলাই ২০২৬ - ১০:৩২:৫০ এএম

লাইফ ষ্টাইল ডেস্ক : বাংলােদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট উন্মোচন করেছে তাদের নতুন মেন্যু—‘নাগা বিফ খিচুড়ি’।

“বাংলার স্বাদ”—এই প্রতিশ্রুতিকে সামনে রেখে তৈরি করা এই বিশেষ পদে ব্যবহৃত হয়েছে প্রিমিয়াম মানের গরুর মাংস, আসল নাগা মরিচ, দেশীয় সুগন্ধি মসলা এবং ধীর আঁচে দীর্ঘ সময় রান্নার ঐতিহ্যবাহী কৌশল। উৎকৃষ্ট মানের চাল, ডাল, খাঁটি সরিষার তেল ও বিশেষ আচার মিলিয়ে প্রস্তুত এই ঝাঁঝালো খিচুড়ি রসনাবিলাসীদের দেবে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। বিশেষ করে ঝালপ্রেমী ও ঐতিহ্যবাহী খাবারের অনুরাগীদেরকে দেবে মনে রাখার মতো অভিজ্ঞতা।

বাংলার ঐতিহ্যবাহী রন্ধনশৈলীকে আধুনিক ও আরামদায়ক পরিবেশে অতিথিদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট নিয়মিত নতুন নতুন দেশীয় স্বাদের পদ সংযোজন করে আসছে। নাগা বিফ খিচুড়ি সেই ধারাবাহিকতায় আরেকটি বিশেষ সংযোজন, যা অতিথিদের জন্য এনে দেবে ঝাঁঝ, ঐতিহ্য এবং পরিপূর্ণ রসনাতৃপ্তির এক অনন্য অভিজ্ঞতা।

বসুন্ধরা আবাসিক এলাকাসহ ঢাকার সব ভোজনরসিকদের জন্য রইলো আন্তরিক আমন্ত্রণ—হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে এসে উপভোগ করুন নতুন এই ‘নাগা বিফ খিচুড়ি’। আর আবিষ্কার করুন চিরচেনা স্বাদের এক নতুন রূপ।

অনিমা/২৬ জুলাই ২০২৬,/সকাল ১০:৩২

▎সর্বশেষ

ad