ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, আক্রান্ত ছাড়ালো ৩ হাজার

Anima Rakhi | আপডেট: ২৬ জুলাই ২০২৬ - ০৯:৪৩:৩৪ এএম

আন্তর্জাতিক ডেস্ক :  মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও আতঙ্কের নাম ইবোলা। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে ইবোলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫ জনে। প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৩৫৪ জন।

শনিবার প্রকাশিত এই তথ্যের মাধ্যমে কঙ্গোর চলমান স্বাস্থ্য সংকটের ভয়াবহ চিত্র সামনে এসেছে। আফ্রিকা রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, সাম্প্রতিক এই প্রাদুর্ভাব মহাদেশটির ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণগুলোর একটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ ধরে স্থানীয় কর্তৃপক্ষের নজরদারির বাইরে নীরবে ছড়িয়ে পড়ছিল রোগটি। পরিস্থিতির অবনতি হলে গত ১৫ মে নতুন করে প্রাদুর্ভাবের ঘোষণা দেয় কঙ্গো সরকার।

আফ্রিকা রোগ নিয়ন্ত্রণকেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, এবার সংক্রমণের জন্য দায়ী বিরল ‘বান্ডিবুগিও’ ধরনের ভাইরাস। উদ্বেগের বিষয় হলো, এ ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। ফলে রোগটি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য কর্তৃপক্ষকে বাড়তি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

এরই মধ্যে রোগ প্রতিরোধ ও কার্যকর চিকিৎসা উদ্ভাবনের লক্ষ্যে পরীক্ষামূলক চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। গবেষকরা আশা করছেন, মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, যা ভবিষ্যতে ইবোলা মোকাবিলায় সহায়ক হতে পারে।

তবে কঙ্গোর বাস্তবতা স্বাস্থ্যসেবার এই প্রচেষ্টাকে কঠিন করে তুলেছে। দেশটির পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে চলমান সংঘাত, সশস্ত্র গোষ্ঠীর হামলা এবং নিরাপত্তাহীনতার কারণে অনেক এলাকায় স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কাজ করতে পারছেন না। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা ও অর্থের সংকটও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সূত্র : রয়টার্স

 

 

 

কিউটিভি/অনিমা/২৬ জুলাই ২০২৬,/সকাল ৯:৪২

▎সর্বশেষ

ad