ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

দক্ষিণ চীনে আঘাত হেনেছে টাইফুন ‘নউল’

Anima Rakhi | আপডেট: ২৬ জুলাই ২০২৬ - ০৯:৩৯:৫৩ এএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীনে আঘাত হেনেছে শত্তিশালী টাইফুন ‘নউল’। চীনের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর ৩টা ৫০ মিনিটে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরের হুইদং কাউন্টির উপকূলে টাইফুনটি আঘাত হানে, যার পরপরই উপকূলীয় এলাকায় ঝড়ের তীব্রতা দ্রুত বাড়তে শুরু করে।

হংকংসহ বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়েছে, সৃষ্টি হয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। ঝুঁকি মোকাবিলায় গুয়াংডং প্রদেশজুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা; নিরাপত্তার স্বার্থে ৩ লাখ ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল এবং বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট। 

হংকং আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য বলছে, শনিবার ও রবিবার মিলিয়ে ১৫০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। টাইফুনের প্রভাবে শনিবার একটি বহুতল ভবনের স্ক্যাফোল্ডিংয়ের অংশ ধসে পড়লেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন জানিয়েছে, টাইফুনটির প্রভাবে দ্বীপটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বর্তমানে এটি তাইওয়ানের দক্ষিণের জলসীমা অতিক্রম করে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে।

সূত্র: দ্য হিন্দুএপি

 

 

কিউটিভি/অনিমা/২৬ জুলাই ২০২৬,/সকাল ৯:৪০

▎সর্বশেষ

ad