ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ার কারাগারে বাংলাদেশিদের সমস্যা নিয়ে হাইকমিশনের বৈঠক

Ayesha Siddika | আপডেট: ২৩ জুলাই ২০২৬ - ০৮:০৪:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সমস্যা, কল্যাণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দেশটির প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল। বৈঠকে বাংলাদেশি বন্দিদের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরা হলে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে মালয়েশিয়ার কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, বুধবার (২২ জুলাই) হাইকমিশনের মিনিস্টার লেবার সিদ্দিকুর রহমানের নেতৃত্বে মালয়েশিয়ার প্রিজন ডিপার্টমেন্টে পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নেতৃত্ব দেন প্রিজন ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনার জেনারেল অব প্রিজন মি. হাফিজ বিন ওসমান। এ সময় বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা, তাদের মানবিক সহায়তা, কনস্যুলার সেবা, যোগাযোগের সুযোগ, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল বাংলাদেশি বন্দিদের কল্যাণ নিশ্চিত করতে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করে এবং বিভিন্ন বাস্তব সমস্যার বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আনেন। 

প্রিজন বিভাগের কর্মকর্তারা প্রতিনিধি দলের উপস্থাপিত বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রতিটি প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তারা জানান, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সমন্বয় বজায় রেখে বাংলাদেশি বন্দিদের কল্যাণে যেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া সম্ভব, সেগুলো সক্রিয়ভাবে পর্যালোচনা করা হবে।

বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে দেশটির সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবেই প্রিজন ডিপার্টমেন্টের সঙ্গে এই বৈঠকের আয়োজন করা হয়।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, এ ধরনের বৈঠক দুদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে এবং মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে থাকা বাংলাদেশি বন্দিদের সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধানে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতেও বন্দিদের কল্যাণ ও কনস্যুলার সেবা আরও উন্নত করতে বাংলাদেশ হাইকমিশন প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখবে।

 

 

আয়শা/২৩ জুলাই ২০২৬,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad