ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আলোকিত লালমনিরহাট, মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ২০ জুলাই ২০২৬ - ০৮:৫৮:১২ পিএম

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাট জেলায় মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন ব্যবসা সম্পূর্ণভাবে নির্মূল এবং সাধারণ মানুষের মাঝে সামাজিক সচেতনতা জোরদার করার লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‎​সোমবার (২০ জুলাই) বিকেলে সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট এর খুনিয়াগাছ ইউনিয়ন কমিটির আয়োজনে এই কর্মসূচি সফলভাবে পালিত হয়।

খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আনন্দবাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। ‎​খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সরকার এর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।

‎এসময় ​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রম সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একযোগে চলমান রয়েছে। আলোকিত লালমনিরহাট আত্মপ্রকাশের পর থেকেই মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দাদন ব্যবসার মতো সামাজিক ব্যাধি রোধে স্থানীয় প্রশাসনকে নিবেদিতভাবে সহযোগিতা করে আসছে। সমাজকে এসব অপরাধমুক্ত রাখতে এই মহৎ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

‎​কর্মসূচিতে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,  বিএনপি নেতা, শাহাদাৎ হোসেন, ​সদর উপজেলা মহিলাদলের সভানেত্রী, আরজিনা পারভীন রেখা,  খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, আওরঙ্গজেব লিটন, খুনিয়াগাছ ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আকরাম মামুন, সাধারণ সম্পাদক, আবু সাঈদ সাজু, যুবদল নেতা, নাজমুল, খুনিয়াগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, আলমগীর হোসেন প্রমূখ। ‎​এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সচেতন নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে র‍্যালি ও পথসভায় অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন ব্যবসার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার পরিবেশ মুখরিত করে তোলেন।
‎​
‎​উল্লেখ্য, ২০০৫ সালে কার্যক্রম স্থগিত হয়ে যাওয়া ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন আলোকিত লালমনিরহাট চলতি বছরের ৪ জুলাই পুনরায় আনুষ্ঠানিকভাবে নতুন যাত্র শুরু করে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা করেছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুনর্জন্মের পর থেকেই সংগঠনটি লালমনিরহাটের বিভিন্ন এলাকায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদক ও জুয়ার আডডা উচ্ছেদসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

আয়শা/২০ জুলাই ২০২৬,/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad