ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন?

Ayesha Siddika | আপডেট: ১৮ জুলাই ২০২৬ - ০৭:২০:৫৩ পিএম

স্পোর্টস ডেস্ক : শতদ্রু দত্তর উদ্যোগে আগে দুইবার কলকাতা ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। আগামী বছর আবারও কলকাতায় পা রাখতে পারেন লিও। তবে মেসির ঢাকা ঘুরে যাওয়ার কথাও রয়েছে। ভারতের বিখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু সোশ্যাল মিডিয়ায় পোস্টে তেমনই ইঙ্গিত দিয়েছেন। একদিন আগেই নিজের ফেসবুকে একটি পোস্ট করেন শতদ্রু।

নিজের ওয়ালে একটি ‘গোট’-এর ইমোজি দেন। পাশে আর্জেন্টিনার পতাকা। যার ফলে কারোর বুঝতে অসুবিধা হয়নি কার দিকে ইঙ্গিত করছেন। বিশ্বকাপের পর এলএম টেনের সঙ্গে চুক্তি হতে পারে। তারপর জানা যেতে পারে দিনক্ষণ। যদিও মেসির আসার সম্ভাবনার কথা ঘোষণা করা হয়নি।

গতবার মেসির সফর ঘিরে নানা বিতর্ক হয়েছে। কলকাতার ফুটবলপ্রেমীরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। সম্ভবত তাদের আক্ষেপ মেটাতেই মেসিকে আবার কলকাতায় আনার চেষ্টা করা হচ্ছে। ২০১১ সালের প্রথম সফরের মতো এবার কলকাতায় ম্যাচও খেলতে পারেন লিও। মেসি কবে কলকাতায় আসবেন, তা ঠিক হয়নি। ইন্টার মিয়ামির প্রাক্‌-মরসুম প্রস্তুতির জন্য ভারত এবং বাংলাদেশ সফরে আসার কথা। দলের সঙ্গে আসবেন মেসিও।

তবে ইন্টার মায়ামির প্রাক্-মরসুম প্রস্তুতি কবে থেকে শুরু হবে তা এখনও ঠিক হয়নি। ফলে মেসির ভারত-বাং‌লাদেশ সফরের দিন এখনই চূড়ান্ত হওয়া সম্ভব নয়। শতদ্রু ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। মেসির টিমের সঙ্গে তার কয়েক দফা বৈঠকও হয়েছে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, দু’পক্ষের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে। ফলে ভাল কিছু আশা করতেই পারেন মেসিভক্তেরা।

 

 

আয়শা/১৮ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:১৫

▎সর্বশেষ

ad