স্পোর্টস ডেস্ক : জিতলেই সিরিজ জয় নিশ্চিত জিম্বাবুয়ের। স্বাগতিকরা হেরে গেলে সিরিজে ফেরার সুযোগ পাবে বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রেকর্ড ১২০ রান করা বাংলাদেশ; এরপর মাত্র ২১ রানের ব্যবধানে হারায় ৫ উইকেট।
তবে শেষ দিকে রীতিমতো তাণ্ডব চালান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি রাব্বি। তারা মাত্র ১৯ বলে ৪টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৪৫ রানের জুটি গড়েন। তাদের শেষের তাণ্ডবের কারণে ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ।
১২০ বলে ১৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২.৪ ওভার তথা ইনিংসের প্রথম ১৬ বলে ২১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। সেই অবস্থা থেকে দলকে খেলায় ফেরাতে চেষ্টা করেন সিকান্দার রাজা ও মিল্টন। চতুর্থ উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার বিদায়ে ৬৫ রানে চতুর্থ উইকেট হারায় স্বাগতিকরা।
আয়শা/১৭ জুলাই ২০২৬,/রাত ৮:০০
