ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

হরমুজ প্রণালি ব্যবহারে ‘ফি নেওয়ার ধারণা’ পছন্দ নয় ট্রাম্পের

Ayesha Siddika | আপডেট: ১৪ জুলাই ২০২৬ - ১১:০৯:২১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালি ব্যবহারে কোনো ধরনের ফি নেওয়ার ধারণাকে সমর্থন করেন না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদির সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য কারও কাছ থেকেই ফি বা শুল্ক আদায় করা উচিত নয়।

এর আগে সোমবার (১৩ জুলাই) প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ২০ শতাংশ টোল বা শুল্ক আরোপ করবে। তবে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পূর্ববর্তী ওই ঘোষণার পর পারস্য উপসাগরীয় দেশগুলো তার সাথে যোগাযোগ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে সরাসরি বিপুল অঙ্কের বিনিয়োগের প্রস্তাব দেয়।

দেশগুলোর প্রতিক্রিয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তারা আমাকে জানিয়েছে যে তারা ভিন্ন উপায়ে বিষয়টির সমাধান করতে চায়। তারা শুল্ক দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী। উপসাগরীয় দেশগুলোর এমন ইতিবাচক সাড়ার প্রেক্ষিতে ট্রাম্প তার আগের অবস্থান থেকে সরে এসে জানান, তিনি আসলে কোনো নির্দিষ্ট ফি বা শুল্ক আদায়ের ধারণাকে নীতিগতভাবে পছন্দ করেন না।

সূত্র: আল-জাজিরা।

 

 

আয়শা/১৪ জুলাই ২০২৬,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad