ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ জুলাই

Anima Rakhi | আপডেট: ১২ জুলাই ২০২৬ - ০৮:০৩:৩৩ পিএম

ডেস্ক নিউজ : কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ফি জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকবে।

আজ রবিবার কারিগরি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এই সময়সূচি অনুযায়ী দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা হতে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই ভোকেশনাল শিক্ষাক্রমে ভর্তির ও রেজিস্ট্রেশনের যোগ্য বলে বিবেচিত হবে। ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় শিফট এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের এই ঊর্ধ্বসীমা শিথিলযোগ্য করা হয়েছে।

বোর্ড নির্ধারিত ফি’র বিবরণে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থী প্রতি রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, স্কাউট/গার্লস গাইড ফি ৪০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ৮ টাকাসহ সর্বমোট ৯৮ টাকা সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক একত্রে জমা দিতে হবে।

সময়সূচি অনুযায়ী, আজ ১২ জুলাই থেকে আগামী ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে ডাটা এন্ট্রি ও পেমেন্ট সম্পন্ন করা যাবে। এরপর ২৬-৩০ জুলাইয়ের মধ্যে অনলাইন থেকে রেজিস্ট্রেশন কার্ড এবং চূড়ান্ত তালিকার হার্ড কপি প্রিন্ট করতে হবে।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রির স্বচ্ছতা নিশ্চিত করতে ৩ সদস্য বিশিষ্ট একটি ‘রেজিস্ট্রেশন কমিটি’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি প্রতিষ্ঠানে রক্ষিত মূল ভর্তি ফরম ও সনদের সাথে মিলিয়ে তথ্য যাচাইয়ের পর চূড়ান্ত সাবমিট করবে।

কারিগরি বোর্ড বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, রেজিস্ট্রেশনের এই ডাটা এন্ট্রির কাজে কোনোভাবেই শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। এছাড়া যেসকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত বোর্ডের অ্যাফিলিয়েশন ফি পরিশোধ রয়েছে, কেবল তারাই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে ব্যর্থ হলে তার সমুদয় দায় প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কিউটিভি/অনিমা/১২ জুলাই ২০২৬,/রাত ৮:০৩

▎সর্বশেষ

ad