স্পোর্টস ডেস্ক : মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু শুধু নিজের দলের পারফরম্যান্স নিয়েই কথা বলেননি, ডিএসপোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দল ও লিওনেল মেসিকেও।
বর্তমান আর্জেন্টিনা দল সম্পর্কে জানতে চাইলে বুনো বলেন, ‘আমি তাদের অনেক হৃদয় দিয়ে খেলতে দেখি, যা আর্জেন্টাইন ফুটবলারদের বৈশিষ্ট্য। শেষ ম্যাচের পর মেসির মানসিকতা আমার খুব ভালো লেগেছে। সে পুরো দলকে নিজের কাঁধে তুলে নিয়েছিল। আমি এক ভিন্ন মেসিকে দেখছি। অনেক বেশি মুক্ত এবং ভিন্ন এক শক্তিতে উজ্জীবিত।’
বুনোর মতে, আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি শুধু তাদের ফুটবল নয়, বরং দলের লড়াকু মানসিকতা। আর সেই মানসিকতার প্রতীক হয়ে উঠেছেন অধিনায়ক লিওনেল মেসি, যিনি নিজের নেতৃত্ব ও অনুপ্রেরণায় দলকে সামনে থেকে পথ দেখিয়ে যাচ্ছেন।
আয়শা/১০ জুলাই ২০২৬,/বিকাল ৩:৫৪
