ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ট্রাম্পের মিমকয়েনে ধস, ক্ষতির মুখে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী

Ayesha Siddika | আপডেট: ০৭ জুলাই ২০২৬ - ০৯:২১:১৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে চালু হওয়া ‘ট্রাম্প মিমকয়েন’-এ বিনিয়োগ করে প্রায় ১০ লাখ বিনিয়োগকারী সম্মিলিতভাবে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলার লোকসানের মুখে পড়েছেন। ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষণ প্রতিষ্ঠান ন্যানসেনের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, ব্লকচেইনের উন্মুক্ত লেনদেনের তথ্য বিশ্লেষণ করে ন্যানসেন দেখতে পেয়েছে, জুন মাসের শেষ পর্যন্ত ট্রাম্প মিমকয়েনে বিনিয়োগকারী ৯ লাখ ৮৮ হাজার ৯০৫টি ওয়ালেট বা অ্যাকাউন্ট লোকসানে ছিল। অর্থাৎ, এই টোকেনের প্রায় প্রতি তিনজন ক্রেতার মধ্যে দুজনই ক্ষতির সম্মুখীন হয়েছেন। রোববার ট্রাম্প মিমকয়েনের বাজারদর নেমে আসে ১ দশমিক ৬৯ ডলারে। অথচ টোকেনটি একসময় সর্বোচ্চ ৭৫ দশমিক ৩৫ ডলারে লেনদেন হয়েছিল। সে হিসাবে সর্বোচ্চ মূল্য থেকে এর দাম প্রায় ৯৮ শতাংশ কমে গেছে।

২০২৫ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র তিন দিন আগে ট্রাম্প এই মিমকয়েনের ঘোষণা দেন। এর আগে তিনি তার ছেলেদের সঙ্গে মিলে ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামে একটি ক্রিপ্টোভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। তবে প্রতিষ্ঠানটির ডব্লিউএলএফআই টোকেনের দামও পরবর্তীতে উল্লেখযোগ্যভাবে কমে যায়। সম্প্রতি প্রকাশিত এক আর্থিক বিবরণীতে ট্রাম্প দাবি করেন, ট্রাম্প মিমকয়েন থেকে তিনি ৬৩ কোটি ৬০ লাখ ডলার আয় করেছেন। এছাড়া গত বছর ক্রিপ্টো খাত থেকে তার মোট ১৪০ কোটি ডলার আয়ের প্রায় অর্ধেকই এসেছে এই মিমকয়েনের মাধ্যমে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানিয়েছে, তারা মিমকয়েনকে সিকিউরিটিজ হিসেবে নিয়ন্ত্রণের আওতায় আনবে না। একই সঙ্গে কয়েকটি ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলমান মামলাও প্রত্যাহার করা হয়েছে। হোয়াইট হাউসের এক মুখপাত্র দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘ক্রিপ্টো রাজধানী’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ নিয়ে প্রশাসন গর্বিত।

সূত্র: সামা টিভি 

 

 

আয়শা/০৭ জুলাই ২০২৬,/রাত ৯:২০

▎সর্বশেষ

ad